ভোলায় সাত জেলের জেল-জরিমানা

মনপুরায় জব্দ করা মা ইলিশনিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা নদীর তেতুলিয়া অংশে মা ইলিশ ধরায় সাত জেলেকে জেল ও জরিমানা করা হয়েছে। অভিযানে ৩৫ হাজার মিটার জাল আটক, ৬০ কেজি মা ইলিশ ও দুইটি মাছ ধরা নৌকা জব্দ করা হয়।  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দৌলতখান উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন।

রবিবার (১ অক্টোবর) সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভোলা জেলা মৎস কর্মকর্তা মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

মনপুরায় জব্দ করা মা ইলিশ রেজাউল করিম জানান, দৌলতখান উপজেলায় আটক সাত জেলের চার জেলেকে এক মাস করে কারাদণ্ড ও তিন জেলের প্রত্যেককে ছয় হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া মেঘনার বিভিন্ন স্থান থেকে ৩৫ হাজার মিটার জাল জব্দ করা হয়।

তিনি জানান, মনপুরা উপজেলার হাজির হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন চৌমহনী মোড়ে অভিযান চালিয়ে রবিবার সকাল ১০টায় ৬০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। উপজেলা মৎস্য অফিসারের নেতৃত্বে জব্দ ইলিশ মাছগুলো স্থানীয় মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ করা হয়েছে।

আরও পড়তে পারেন:
ইলিশ ধরায় বরগুনায় ছয় জেলের জেল-জরিমানা