পটুয়াখালীতে দুই জেলের জেল-জরিমানা

 

ভ্রাম্যমাণ আদালতনিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় পটুয়াখালীর কলাপাড়ায় দুই জেলেকে জেল-জরিমানা করা হয়েছে।

রবিবার (১ অক্টোবর) দুপুরে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর রহমান ও উপজেলা ভূমি কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে এই সাজা দেওয়া হয়।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কুয়াকাটার গঙ্গামতি এলাকা থেকে আটক জেলে আব্দুর রাজ্জাকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও আন্ধারমানিক নদীর হোসেনপুর এলাকা থেকে আটক বাকুল আক্তারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

আরও পড়তে পারেন:

ইলিশ ধরায় রামগতিতে ৯ জেলের কারাদণ্ড

 

ভোলায় সাত জেলের জেল-জরিমানা

পশুর নদী থেকে ৫০ লাখ টাকার ইলিশ ও কারেন্ট জাল জব্দ

আজ থেকে ইলিশ ধরা বন্ধ, ২২ দিনে যা করণীয়