ভুলতা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল হালিম জানান, পাড়াগাঁও ওয়ার্ড যুবলীগে দলীয় পদ পদবী না পাওয়ার কারণে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় লাভরাপাড়া এলাকার আজিজুল ব্যাপারীর ছেলে বাদশা মিয়া সঙ্গে পাড়াগাঁও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুবের বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার রাতে বাদশা মিয়ার নেতৃত্বে একদল যুবক ওয়ার্ড যুবলীগের কার্যালয়ে অতর্কিত হামলা করে। তারা অফিসের টেলিভিশন, আসবাবপত্র, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপির ছবি ভাঙচুর শুরু করে। এ সময় বাধা দিতে গেলে ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব মিয়া ও সাংগঠনিক সম্পাদক জসিম মিয়াকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রূপগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘ভুলতা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল হালিম রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’