মাছ ও কাঁকড়া ধরায় নিষেধাজ্ঞা থাকায় এই সময়ের মধ্যে সুন্দরবন এলাকায় জেলেদের নতুন করে কোনও পাসও দেওয়া হচ্ছে না। মুন্সিগঞ্জ এলাকার জেলে আবুল কাশেম বলেন, ‘আগে যাদের পাস ছিল, তাদেরই এখন মাছ ধরতে দেওয়া হচ্ছে না। নতুন করেও কোনও পাস দেওয়া হচ্ছে না কাউকে।’
সাতক্ষীরার এসিএফ সোয়েব খান বলেন, ‘ইলিশ মাছের প্রজনন বাড়ানোর জন্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ আদেশ জারি করেছে। ওই সময়ের মধ্যে সুন্দরবনে বনজীবীদের প্রবেশ অনুমতি দেওয়া হবে না। এরই মধ্যে স্টেশন অফিসের পক্ষ থেকে জেলেদের সুন্দরবনে প্রবেশের অনুমতি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আগে যেসব জেলেরা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছে, তারা মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সুন্দরবনে অবস্থান করতে পারবেন।’ সরকারের নির্দেশ পালনে সুন্দরবনে টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন-
মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মিন্টু বসুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন
বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, সালিস করে অভিযুক্তকে ছেড়ে দেওয়ার অভিযোগ