দুর্গাপুর উপজেলার গণকৈড় ইউনিয়ন পরিষদের সদস্য আযম আলী জানান, লেখাপাড়ার কারণে বাবা মায়ের বকুনিতে স্কুলছাত্রী মাহফুজা খাতুন অভিমান করে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার মাহফুজার প্রাইভেট থাকলেও সে প্রাইভেটে না যাওয়ায় বাবা-মা তাকে বকা দেন। বাবা-মার ওপর অভিমান করে ওই দিনই দুপুর দেড়টার দিকে সে বাড়ির সবার অজান্তে বিষপান করে। এসময় বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে তাকে তাহেরপুরের একটি ক্লিনিকে নিয়ে যায়। এ সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আলম বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে খবর পেয়ে লাশের সরতহাল করে থানায় নিয়ে আসা হয়। এরপর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন:
প্রধান বিচারপতি বিদেশ যাবেন কিনা এটা তার নিজস্ব বিষয়: অ্যাটর্নি জেনারেল