মুন্সীগঞ্জে বাস খাদে পড়ে তিন জন নিহত

মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের সিরাজদিখানের দামাদিয়া এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (১১ অক্টোবর) বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর মো. আজিম এসব তথ্য জানিয়েছেন। সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তাসনুভা চৌধুরী তিন জনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন।

ইউএনও তানভীর মো. আজিম বলেন, ‘বাসটি ঢাকা থেকে বেতকার দিকে যাচ্ছিল। বাসে মোট কত জন যাত্রী ছিলেন, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছি।’

ডাক্তার তাসনুভা চৌধুরী বলেন, ‘হাসপাতালে দুই জন নারীসহ চার জনকে আনা হয়। এর মধ্যে তিন জন হাসপাতালে আনার আগেই মারা যান। আর গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।’