নারী-পুরুষের অংশগ্রহণে নৌকাবাইচ

কাপ্তাই হ্রদে নৌকাবাইচ প্রতিযোগিতায় বিজয়ী নারীনারী-পুরুষের অংশগ্রহণে কাপ্তাই হ্রদের স্বচ্ছ পানিতে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকাবাইচ প্রতিযোগিতা। বুধবার (১৮ অক্টোবর) বিকালে কাপ্তাই হ্রদে এই মনোজ্ঞ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতা দেখতে পাহাড়ি-বাঙালি বিভিন্ন বয়সের নারী-পুরুষের ঢল নামে।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা প্রতি বছর শেখ রাসেলের জন্মদিনে নৌকাবাইচের আয়োজন করা হবে বলে ঘোষণা দেন। খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।

কাপ্তাই হ্রদে নৌকাবাইচ প্রতিযোগিতারাঙামাটি জেলা প্রশাসক মো. মানজারুল মান্নানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহম্মেদ, সিভিল সার্জন শহীদ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার শাফিউল সরোয়ার, সদর সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. রেদওয়ানুল ইসলাম।

বিজয়ীদের পুরস্কার হিসেবে নগদ অর্থ দেওয়া হয়। প্রতিযোগিতায় পুরুষের পাশাপাশি উপজাতীয় নারীরাও অংশ নেন।