সোমবার (২৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক মিলনায়তনে জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিমের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে মূল তথ্য উপস্থাপন করেন সহকারী তথ্য অফিসার মোন্নাফ খান। এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুল মতিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বাংলাদেশ সাংবাদিক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর রহমান, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলায় কর্মরত সাংবাদিকরা।
প্রেস ব্রিফিংয়ে জেলা ব্র্যান্ডিংয়ে একটি কর্ম পরিকল্পনা উপস্থাপন করা হয়।