আটক তিনজন হলেন- জহির উদ্দিন (২২), সেলিম (২৯) এবং মো.আলম (৩৫)।
মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাভার্ডভ্যানে করে ফেনসিডিল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় চেকপোস্ট বসাই। এসময় কাভার্ডভ্যানটি থামিয়ে তল্লাশি চালাই। তল্লাশির একপর্যায়ে ৪০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে ফেনসিডিলসহ কাভার্ডভ্যানে থাকা তিনজনকে আটক করা হয়।’
তিনি আরও বলেন, ‘আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। তারা মাদক পাচারকারী চক্রের সদস্য।’