শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের মগ্যান বালিকা বিদ্যালয় মাঠে হাকি ফেডারেশনের সদ্য প্রায়ত সহ-সভাপতি ও জাতীয় দলের সাবেক তারকা খাজা রহমত উল্লার কুলখানী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শাহারিয়ার আলম বলেন, ‘শুধু টাকা আর ক্ষমতা দিয়ে খেলাধুলা হয় না। দক্ষ সংগঠক ব্যাক্তি ছাড়া একটি ফেডারেশন কেউ ভালোভাবে চালাতে পারবেন না। খেলার প্রতি ভালবাসা না থাকলে ভালো খেলোয়াড় হওয়া যায়না। আজকে এই অনুষ্ঠানে আসার পথে দেখলাম মাওলানা ভাসানী স্টেডিয়ামে খাজা রহমত উল্লাকে শোক জানিয়ে অসংখ্য শোকবার্তা ঝুলানো হয়েছে। যা আমার কাছে প্রহসন মনে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমার তার জন্য কিছুই করতে পারিনি। খাজা রহমত উল্লার মৃত্যুতে ক্ষতি হয়েছে এই দেশের, ক্ষতি হয়েছে হকির, ক্ষতি হয়েছে সংগঠনের। আমার তার পরিবারের কাছে ক্ষমা চাই। তার জীবনটাই উৎসর্গ হয়েছিল হকির জন্য।’
নারায়ণগঞ্জ সিটি করপোশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘রহমত উল্লাহ হকির মাধ্যমে এ দেশকে বিশ্বদরবারে তুলে ধরেছেন। তার পরিবারের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। খাজা রহমত উল্লার স্মৃতি সংরক্ষণের জন্য যেকোনও উদ্যোগে সিটি করপোরেশন এগিয়ে আসবে।’
আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান নওফেল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইছাহাক আলী খান পান্না, স্থপতি ইকবাল হাবিব, ব্যবসায়িক সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হকসহ জেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক, ক্রীড়াবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং ব্যবসায়িক নেতারা।
আরও পড়ুন:
ত্রাণের সঙ্গে নির্বাচনি প্রচারণাও চালাবেন খালেদা জিয়া