হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হুমায়ুন আহমেদ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার তেঘরিয়া গ্রামের রমিজ আলীর ছেলে এবং স্থানীয় আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার (২৮ অক্টোবর) দুপুরে বাড়ির পাশের একটি জলাশয়ে গরুর জন্য ঘাস কাটতে যায় হুমায়ুন। সেসময় পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক ডা. দেবাশিষ রায় তাকে মৃত ঘোষণা করেন।