বুধবার (৮ নভেম্বর) পিরোজপুরের কাউখালীতে শ্রী গুরু সংঘের প্রতিষ্ঠাতা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মগুরু শ্রী শ্রী মদ দুর্গাপ্রসন্ন পরমহংস দেবের ১২৬তম শুভ জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বনমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে আনোয়ার হোসেন মঞ্জু আরও বলেন, ‘মানুষের সেবা করাই সৃষ্টিকর্তার সেবা। শ্রী গুরু সংঘ ভক্তদের মাঝে যে কথা প্রচার করে, তার সার কথা আমাদের সব ধর্মেই রয়েছে। আমাদের রাষ্ট্রের মূলনীতিতেও এ বক্তব্য সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত। সেই অনুযায়ী প্রধানমন্ত্রীও দেশের সব মসজিদ, মন্দির, বৌদ্ধ মন্দির, গির্জায় সহায়তা দিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এসব সুযোগ-সুবিধা অব্যহত থাকবে। তাই প্রধানমন্ত্রীর জন্য আমাদের সবার প্রার্থনা করা উচিত যেন তিনি নিরবচ্ছিন্নভাবে নির্বিঘ্নে সরকার পরিচালনা করতে পারেন।’
শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম কাউখালীর সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ, পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী রনঞ্জয় কৃষ্ণ দত্ত, কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, ভাণ্ডারিয়া উপজেলার চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল প্রমুখ।