শাহজাদপুরে নিখোঁজ জেএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জসিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার দু'দিন পর জেএসসি পরীক্ষার্থী সজিব ওরফে বিদ্যুতের (১৪) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর)  সকালে উপজেলার চয়ড়া বাবুবাজার এলাকায় মাছ ধরতে পুতে রাখা কাঠামের ডালে আটকে থাকা লাশ উদ্ধার করে স্থানীয়রা।

সজিব উপজেলার শেলাচাপরী গ্রামের আব্দুল হামিদের ছেলে ও নুকালি উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী। গত মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরের ওয়েল ডিপো ঘাটে সে নিখোঁজ হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া জানান, মঙ্গলবার বিকেলে নদীতে গোসল করার সময় মাছ ধরার জন্য ঘাটে ভিড়ানো জাহাজের নিচে ডুব দেওয়ার পর নিখোঁজ হয় সজীব। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা প্রাথমিকভাবে উদ্ধার অভিযান চালিয়ে কোনও সন্ধান না পেয়ে রাজশাহী ডুবুরি দলকে তলব করে। পরদিন বুধবার (৮ নভেম্বর) বিকাল পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও ব্যর্থ হয় ডুবুরিরা। পরে অভিযান শেষ করা হয়। আজ সরকালে লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:
সংসদের শীতকালীন অধিবেশনেই আসছে নতুন শ্রম আইন