সাতক্ষীরায় তৃতীয়বারের মতো সেরা করদাতা হলেন আলফা

কর বাহাদুর পরিবার সম্মাননা ২০১৭সাতক্ষীরা জেলায় টানা তৃতীয়বারের মতো সেরা করদাতা হলেন জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা। আর সাতক্ষীরার কলারোয়ার উপজেলার গোলাম রব্বানীর পরিবার পেয়েছেন ‘কর বাহাদুর’ সম্মাননা।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বয়রা মহিলা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ‘কর বাহাদুর পরিবার’ ও সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেওয়া হয়। তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

সর্বোচ্চ করদাতা ও আশিক এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী আল ফেরদাউস আলফা বলেন, ‘পুরস্কার পাওয়াটা সব সময় আনন্দের। দেশকে এগিয়ে নিতে আমরা এই আয়কর দিয়ে থাকি। দেশের উন্নয়নের একজন অংশিদার হয়ে আমার খুব ভালো লাগছে।’

তিনি আরও বলেন, ‘আমার বড় ছেলে আজহারুল ইসলামও এবার প্রথম আমার পাশাপশি সর্বোচ্চ করদাতার পুরস্কার পেয়েছেন।’

আরও পড়ুন:
১ লাখ ওয়াইফাই হটস্পট নির্মাণে নীতিমালা হচ্ছে