ভৈরবে নৌকাবাইচ বাগেরহাটের ভৈরব নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট পৌরসভার আয়োজনে বাগেরহাট, গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার ১৬টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। রবিবার (২৬ নভেম্বর) দুপুর ৩টায় ভৈরব নদীর মুনিগঞ্জ থেকে দড়াটানা ব্রিজ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
রামপালের মল্লিকের বেড় ইউনিয়নের চেয়ারম্যান ঝিলাম তালুকদারের নৌকা প্রথম, সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোড়ল সরোয়ার হোসেনের ভাই ভাই জলপরি দ্বিতীয় ও বেমরতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম মিঠুর নৌকা তৃতীয় স্থান অধিকার করে।
এছাড়া প্রতিযোগিতায় বিশেষ আকর্ষণ হিসেবে পৌর মেয়র খান হাবিবুর রহমানের সহধর্মিনী রানু বেগম ও প্যানেল মেয়র বাকি তালুকদারের সহধর্মিনী তালুকদার রিনা সুলতানার দুটি নৌকাও প্রতিযোগিতায় অংশ নেয়। যার মধ্যে তালুকদার রিনা সুলতানার নৌকা প্রথমস্থান অধিকার করে।
প্রতিযোগিতা শেষে ভৈরব নদী সংলগ্ন রুপা চৌধুরী পৌরপার্কে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনবিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিনের সহধর্মিনী রুপা চৌধুরী, মেয়ে ব্যারিস্টার শেখ ফজিলাতুননেছা অনন্যা, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত মহিলা এমপি হেপী বড়াল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, খুলনা রেঞ্জ ডিআইজ মো. দিদার হোসেন, খুলনা র্যাব-৬ এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ,
এর আগে প্রধান অতিথি শেখ হেলাল উদ্দিন এমপি রুপা চৌধুরী পৌর পার্কের উদ্বোধন ও বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভবন নির্মাণের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন।