‘দুর্নীতিগ্রস্ত নেত্রী হিসেবে বিশ্বে তিন নম্বরে খালেদা জিয়া’

পথসভায় বক্তব্য দিচ্ছেন মাহবুবউল আলম হানিফ (ছবি- প্রতিনিধি)

দুর্নীতিগ্রস্ত নেত্রী হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিশ্বে তিন নম্বরে রয়েছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘সৎ ও যোগ্য নারী নেত্রী হিসেবে শেখ হাসিনা বিশ্বে তিন নম্বর অবস্থানে রয়েছেন। আর দুর্নীতিগ্রস্ত নেত্রী হিসেবে খালেদা জিয়া বিশ্বে তিন নম্বরে রয়েছেন। এরপরও খালেদা জিয়া উকল নোটিশ পাঠিয়ে প্রমাণ করেছেন চোরের মায়ের বড় গলা।’

বিএনপি নেত্রী ও তার বড় ছেলে তারেক রহমান সৌদি আরবে ১২শ’ কোটি টাকা পাচার করেছেন মন্তব্য করে হানিফ আরও বলেন, ‘তারেক জিয়ার বিরুদ্ধে সিঙ্গাপুরে অর্থপাচার মামলায় ৭ বছরের সাজা হয়েছে এবং ৭ কোটি টাকা জরিমানা হয়েছে। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিলেন। কিন্তু তার সে স্বপ্ন পুরণ হয়নি।’

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন– জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, দৌলতপুর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের প্রমুখ।