কুমিল্লার দেবিদ্বারে জনতা পরিবহন নামে একটি বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এতে ঢাকা মেট্রো. চ-২৯-৫৪ বাসটি আগুনে পুড়ে যায়। এ সময় যাত্রীরা বাসের জানালা ও দরজা দিয়ে হুড়োহুড়ি করে নামেন। বুধবার বিকেল ৫টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পান্নারপুলে এ ঘটনা ঘটে।
কুমিল্লার দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান জানান, মুরাদনগর থেকে কোম্পানীগঞ্জগামী জনতা পরিবহণের এ বাসটি দেবিদ্বার পান্নারপুলে সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে যাওয়ার পথে সিলেন্ডার লিক হয়ে বিস্ফোরণ হয়। এসময় বাস যাত্রীরা তাড়াতাড়ি নেমে যাওয়ায়, কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটি আগুনে পুড়ে যায়। পরে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়তে পারেন: পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা: তদন্ত কমিটি গঠন