নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার: চুমকি

মেহের আফরোজ চুমকি (ফাইল ছবি)

নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

শনিবার (২০ জানুয়ারি) জাতীয় মহিলা সংস্থা কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি একথা জানান।

মেহের আফরোজ চুমকি বলেন, ‘নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার। এ লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলের প্রায় ২ কোটি সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’

কক্সবাজার হিলডাউন সার্কিট হাউজের সম্মেলনকক্ষে জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান কানিজ ফাতেমা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম এবং নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) জাহানারা পারভিনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এসময় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, জেলা মহিলা সংস্থার প্রকল্প সমন্বয় কর্মকর্তা, প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।