অস্ত্র উদ্ধারে সাতছড়ি উদ্যানে আবারও র‌্যাবের অভিযান

২০১৪ সালে সাতছড়ি উদ্যানে র‌্যাবের অভিযান (ফাইল ছবি)হবিগঞ্জের সাতছড়ি উদ্যানে অস্ত্র উদ্ধারে আবারও অভিযান শুরু করেছে র‌্যাব। শুক্রবার সন্ধ্যার পর থেকে র‌্যাব-৯ এর একটি দল সাতছড়ির বিভিন্ন টিলায় অভিযান শুরু করেছে। তবে রাত সাড়ে ১২টা পর্যন্ত কোনও অস্ত্র উদ্ধারের খবর পাওয়া যায়নি।

র‌্যাব-৯ এর সহকারী পরিচালক পিযুস কান্তি বলেন, ‘র‌্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের জন্য সাতছড়ি উদ্যানে অভিযান চালাচ্ছে।’

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মনিরুজ্জামান বলেন, ‘র‌্যাব সদস্যরা অস্ত্র উদ্ধারের জন্য সাতছড়ির বিভিন্ন পাহাড়ে অভিযান পরিচালনা করছে। এ বিষয়ে শনিবার সকালে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ আগস্ট সাতছড়ি উদ্যানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব।

আরও পড়ুন:
‘ছিনতাই বলার দরকার নেই, দুর্ঘটনা বলো’