এদিকে, আমিনুলকে হারিয়ে দিশেহারা তার পরিবার। শোকে বিহ্বল তার সহকর্মীরাও।
জানা গেছে, স্ত্রী জাহানারা বেগম, ছেলে জাহিদ হাসান (৬), মেয়ে আফছানা বেগম (৮) ও আফরোজা বেগমকে (৯) নিয়ে তার আলাদা সংসার ছিল।
আমিনুলের বাড়িতে সরজমিনে গিয়ে দেখা গেছে, তার স্ত্রী জাহানারা বেগম সন্তানদের নিয়ে বিলাপ করছেন। এ সময় তিনি বলেন, ‘সে (আমিনুল) দুপুরে ভাত খায় নাই। এত কষ্ট করে সংসার চালায়। এখন কিভাবে সংসার চলবে, জানি না। আমার পরিবারের কী হবে?’
সংবাদপত্র এজেন্ট সাজিদ আলম ও আব্দুল হাকিম বলেন, ‘মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী হলেও আমিনুল কারও কাছে হাত পাততেন না। পত্রিকা বিক্রি করে যে আয় হতো, তা দিয়েই তার সংসার চলতো। অকাল মৃত্যুতে তার পরিবার চরম বিপদে পড়েছে।’
লালমনিরহাট জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘নিহত আমিনুলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে লালমনিরহাট বিভাগীয় সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট সাজ্জাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া নিহত আমিনুল রেল দফতরেই পত্রিকা বিলি করতো। তার মৃত্যুতে আমি নিজেও ব্যথিত।’
আরও পড়ুনঃ
অস্ত্র উদ্ধারে সাতছড়ি উদ্যানে আবারও র্যাবের অভিযান