রবিবার বিকালে উপজেলার ইসমাইলপুর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে।