স্কুলছাত্রকে মারধর: জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ

সিলেটসিলেটের জকিগঞ্জে স্কুলছাত্রকে পেটানোর ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাতে স্কুলছাত্র জহিরুল ইসলাম মুন্নার বড় ভাই জাহাঙ্গীর আলম এ অভিযোগ দায়ের করেন। 

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানার এসআই সৈয়দ ইমরুজ তারেক জানান, স্কুলছাত্রের ভাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটির তদন্ত চলছে।