পুটখালী সীমান্তে ২৪ সোনার বারসহ হোমিও চিকিৎসক আটক

আটককৃত আব্দুর রাজ্জাক (ছবি- প্রতিনিধি)

বেনাপোল বন্দর থানার পুটখালী সীমান্ত থেকে ২৪টি সোনার বারসহ আব্দুর রাজ্জাক (৩০) নামে এক হোমিও চিকিৎসককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (২৭ মার্চ) বিকাল ৩টার দিকে পুটখালী বাজার থেকে তাকে আটক করা হয়। ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম এ খবর নিশ্চিত করেন।

আটক রাজ্জাক বেনাপোল বন্দর থানার পুটখালী গ্রামের আতাউর রহমানের ছেলে।

বিজিবি জানায়, ভারতে পাচারের জন্য সোনার একটি চালান পুটখালীর বাজারের মধ্য দিয়ে নেওয়া হচ্ছে –এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনার বারসহ রাজ্জাককে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পুটখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার ওমর ফারুক।

তারিকুল হাকিম জানান, উদ্ধার হওয়া সোনাসহ রাজ্জাককে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার ওজন ২ কেজি ৪১০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।