চট্টগ্রাম
দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় রুবেল দাশ (২৫) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব মিল্কী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘সন্ধ্যায় বাঁশখালী এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
অভিযোগ রয়েছে, গ্রেফতারকৃত রুবেল ২৪ মার্চ আনোয়ারা সদরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাবা আনোয়ারা থানায় মামলা দায়ের করেন।
মামলার এজহারে উল্লেখ করা হয়, রুবেল ওই ছাত্রীকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।