খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ৩১টি সাধারণ ওয়ার্ড এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করেছে মহানগর বিএনপি। বুধবার রাতে (১১ এপ্রিল) মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত তালিকা অনুযায়ী বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা হলেন- ১ নম্বর ওয়ার্ডে মো. মহিউদ্দিন, ২ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডে শেখ গাউস হোসেন, ৪ নম্বর ওয়ার্ড উন্মুক্ত, ৫ নম্বর ওয়ার্ডে সাজ্জাদ হোসেন তোতন, ৬ নম্বর ওয়ার্ডে শামসুদ্দিন প্রিন্স, ৭ নম্বর ওয়ার্ডে সুলতান মাহমুদ পিন্টু, ৮ নম্বর ওয়ার্ডে ডালিম হাওলাদার, ৯ নম্বর ওয়ার্ডে শেখ জাহিদুল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ডে শেখ ফারুক হিল্টন, ১১ নম্বর ওয়ার্ডে সরদার ইউনুস আলী, ১২ নম্বর ওয়ার্ডে এইচ এম সালেক, ১৩ নম্বর ওয়ার্ডে ইমতিয়াজ আলম বাবু, ১৪ নম্বর ওয়ার্ডে শেখ আবুল কালাম, ১৫ নম্বর ওয়ার্ডে আব্দুর রহমান ডিনো, ১৬ নম্বর ওয়ার্ডে শেখ জামিরুল ইসলাম, ১৭ নম্বর ওয়ার্ডে শেখ হাফিজুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ডে হাফিজুর রহমান মনি, ১৯ নম্বর ওয়ার্ডে আশফাকুর রহমান কাকন, ২০ নম্বর ওয়ার্ডে গাউসুল আযম, ২১ নম্বর ওয়ার্ডে মোল্লা ফরিদ আহমেদ, ২২ নম্বর ওয়ার্ডে মো. মাহবুব কায়সার, ২৩ নম্বর ওয়ার্ডে মো. সাব্বির হোসেন, ২৪ নম্বর ওয়ার্ডে শমসের আলী মিন্টু, ২৫ নম্বর ওয়ার্ডে আনিসুর রহমান আরজু, ২৬ নম্বর ওয়ার্ডে মনিরুল ইসলাম, ২৭ নম্বর ওয়ার্ডে হাসান মেহেদী রিজভী, ২৮ নম্বর ওয়ার্ডে ওয়াহিদুর রহমান দীপু, ২৯ নম্বর ওয়ার্ডে গিয়াসউদ্দিন বনি, ৩০ নম্বর ওয়ার্ডে উন্মুক্ত ও ৩১ নম্বর ওয়ার্ডে এইচ এম আসলাম, সংরক্ষিত ওয়ার্ড ১ এ লায়লা আরজুমান বানু, ওয়ার্ড নং ২ উন্মুক্ত, ওয়ার্ড নম্বর ৩ এ পাপিয়া রহমান পারু, ওয়ার্ড নম্বর ৪ এ আফরোজা জামান, ওয়ার্ড নম্বর ৫ এ আনজিরা খাতুন, ওয়ার্ড নম্বর ৬ এ হাসনা হেনা, ওয়ার্ড নম্বর ৭ এ শামসুন নাহার লিপি, ওয়ার্ড নম্বর ৮ এ আজিজা খানম এলিজা, ওয়ার্ড নম্বর ৯ এ মাজেদা খাতুন ও ওয়ার্ড নম্বর ১০ এ রোকেয়া ফারুক।