জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নেত্রকোনা পৌর শহর, সদর উপজেলা,আটপাড়া,পূর্বধলা,মোহনগঞ্জসহ বেশ কয়েকটি এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রলকাল বৈশাখী ঝড়ে তিন হাজার ঘর-বাড়ি, পাঁচ হাজার ২৪৩ মেট্রিক টন বোরো ধানের ক্ষতি হয়েছে। এছাড়া, বিদ্যুতের শতাধিক খুঁটি উপড়ে পড়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি হিসাবের চেয়ে বোরো ধানের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন জেলা কৃষক লীগের সভাপতি কেশব বঞ্জন সরকার। তিনি বলেন, ‘ কেবলমাত্র আটপাড়ায়ই চার হাজার হেক্টর জমির ধানের ক্ষতি হয়েছে।এছাড়া মোহনগঞ্জ,পূবর্ধলা,নেত্রকোনা সদরসহ ক্ষতিগ্রস্ত এলাকা আমি নিজে গিয়ে পরিদর্শন করেছি। এসব এলাকার কৃষকদের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় ১০ হাজার হেক্টর জমিতে বোরো ফসলের ক্ষতি হয়েছে।’
নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে যে বরাদ্ধ দেওয়া হয়েছে, তা আরও বাড়ানো হবে। বিদ্যুৎ সংযোগের জন্য দ্রুত কাজ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’