মঙ্গলবার (১৫ মে) দুপুরে নারায়ণগঞ্জের কাঁচপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছি। বিএনপি যেভাবে বলছে তার শারীরিক অবস্থা কি সে রকম কিনা না এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার (খালেদা) বয়স হয়েছে, এরপর জেলখানা, সবকিছু মিলিয়ে তিনি সম্পূর্ণ সুস্থ একথা বলা যাবে না। তার অসুস্থতার জন্য যে যে চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন সেটা কারাগারে নেওয়া হচ্ছে। এরপরও তার (খালেদা জিয়ার) আরও উন্নত চিকিৎসা প্রয়োজন কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন।’
ঢাকা বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘বার কাউন্সিল নির্বাচনের ১৪টি পদের মধ্যে ১২টি পদে আওয়ামী লীগ জয়ী হয়েছে। গত বছর নির্বাচনে ৮টি পদ পেয়েছিলাম। এবার খুব ভালো করেছে আওয়ামী লীগ।’
আরও পড়ুন-
২২ নম্বর ওয়ার্ডে ভোট বাতিলের আবেদন
‘আপনার ভোট দেওয়া হয়ে গেছে...বাড়ি যান’ (ভিডিও)
ব্যালট ছিনতাই, ইকবালনগর কেন্দ্রের ভোট বাতিল (ভিডিও)
কেন্দ্র থেকে বিএনপি’র এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ (ভিডিও)
ইভিএমে নারীরা খুশি, পুরুষরা নাখোশ
ভ্যানে চড়ে ভোট দিতে এলেন হানিফ
বাড়ছে ভোটাদের উপস্থিতি, নারীরাই বেশি