নীলফামারীতে ‘মাদক ব্যবসায়ী’ গ্রেফতার

নীলফামারী

নীলফামারীতে আব্দুস সাত্তার ওরফে কাল্টু (৩০) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে পুলিশ। বৃহস্পতিবার (৭ জুন) কিশোরগঞ্জ থানার ওসি হারুন আর রশিদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে সাত্তারকে গ্রেফতার করা হয়। তিনি কিশোরগঞ্জ উপজেলার কেশরাশান্তি পাড়া গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়। মামলা নম্বর ১২।

কিশোরগঞ্জ থানার ওসি হারুন আর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯ (১) টেবিল ৭ (ক)/২৫ ধারায় তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।