ইউএনও হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল কিশোরী

নওগাঁ

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মো. মাহফুজুল আলমের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল এক কিশোরী।

গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার জানতে পারেন যে, ৮ম শ্রেণি পাস ওই কিশোরীর অমতে তার বিয়ের আয়োজন করছে পরিবার। এমন সংবাদে ইউএনও গ্রাম পুলিশ পাঠান প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। গ্রাম পুলিশ ব্যর্থ হলে  উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মো. মাহফুজুল আলম নিজে সেখানে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করেন।

উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মো. মাহফুজুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিয়ে বন্ধ করা হয়েছে এবং মেয়ের বাবা-মাকে বুঝিয়ে বলা হয়েছে যে, মেয়ের লেখা পড়ার নিয়মিত করান। এতে অর্থনৈতিক সমস্যা হলে উপজেলা প্রশাসন তার শিক্ষার ব্যয় বহন করবে। পরে ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেবেন না এমন মুচলেকা নেওয়া হয় তার বাবা-মায়ের কাছ থেকে।