মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় খায়রুজ্জামান লিটনের

মুসল্লিদের মাঝে খায়রুজ্জামান লিটন (ছবি- প্রতিনিধি)

রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকায় ‘দারুলহাদীছ বিশ্ববিদ্যালয় (প্রা.) জামে মসজিদে’ জুমার নামাজ আদায় শেষে মুসল্লি ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেছেন আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

শুক্রবার (৬ জুলাই) নওদাপাড়ার ‘দারুলহাদীছ বিশ্ববিদ্যালয় (প্রা.) জামে মসজিদে’ জুমার নামাজ আদায় করেন এএইচএম খায়রুজ্জামান লিটন। নামাজ শেষে এখানে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়ের পর মসজিদের আশপাশের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গেও কুশল বিনিময় করেন। এরপর ‘নওদাপাড়া আল মারকাজুল ইসলামী সালাফী মাদ্রাসা’য় যান তিনি। এখানকার শিক্ষকদের কাছ থেকে মাদ্রাসার ব্যাপারে সার্বিক খোঁজ-খবর নেন।