কিশোরগঞ্জের হোসেনপুর থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে এক মাস পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে রূপগঞ্জ সদর ইউনিয়নের পিতলগঞ্জ এলাকার জনৈক জুলহাসের ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ সময় সাইফুল নামে এক অপহরনকারীকে গ্রেফতার করে পুলিশ।
হোসেনপুর থানার এসআই মঞ্জুদ্দোহা জানান, গত ২৬ জুন সকালে হোসেনপুরের গোবিন্দপুর এলাকা থেকে স্কুলে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়েছিল।তাকে খুঁজে না পেয়ে তার বাবা
হোসেনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় শনিবার দুপুরে রূপগঞ্জের সদর ইউনিয়নের পিতলগঞ্জ এলাকার জনৈক জুলহাসের ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে অপহৃত স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করে। এসময় এ ঘটনায় জড়িত কুলিয়ারচর থানাধীন দাড়িয়াকান্দি এলাকার জালাল মিয়ার ছেলে সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।