বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

পুলিশ কনস্টেবল মেহেরুল ইসলামনওগাঁর রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেরুল ইসলাম (৩২) নামে রাণীনগর থানা পুলিশের এক কনসস্টেবল (কম্পিউটার অপারেটর) এর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মেহেরুল ইসলাম বগুড়া জেলার গাবতলী উপজেলার নিচ কাকড়া গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান কনসস্টেবল (কম্পিউটার অপারেটর) মেহেরুল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে মেহেরুল ইসলাম থানার পাশে পশ্চিম বালুভরা তার ভাড়া বাসায় গোসলখানায় কাপড় কাচতে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। এসময় তার স্ত্রী স্থানীয়দের সহযোগিতায় রাণীনগর উপজেলা স্বাস্থ্য সমপেক্সে ভর্তি করলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।