সোনাইমুড়ীতে ধানক্ষেত থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

নোয়াখালী

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকা থেকে বরিবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় অজ্ঞাত (৩০) এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ও পরিচয় জানা যায়নি।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, বজরা ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় একটি ধানক্ষেতের মধ্যে মুখ বাঁধা অবস্থায় একটি বস্তা দেখতে পায় স্থানীয়রা। পরে তারা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে এক যুবকের লাশ দেখতে পায়। নিহত যুবকের দুই চোখ তুলে ফেলা হয়েছে। মাথায় বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুয়েক দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যার পর বস্তায় ভরে ওই স্থানে ফেলে গেছে।

তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।