উল্লেখ্য,গত বুধবার (২২ আগস্ট) ঈদুল আজহার দিন রাত ১০টার দিকে মিশন চাকমাকে তার নিজ বাড়িতে একদল সশস্ত্র যুবক ঘণ্টাব্যাপী মারধরের পর গুলি করে হত্যা করা হয়।
বাঘাইছড়ি থানার ওসি মো. আমির হোসেন বলেন,‘নিহত মিশন চাকমার চাচাতো ভাই চয়ন চাকমা শুক্রবার রাতে পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর প্রধান সংগঠক প্রসীত খীসাকে প্রধান করে ৩২ জনের নামে হত্যা মামলা করেছেন।’
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র মুখপাত্র নিরন চাকমা বলেন, ‘রাজনৈতিকভাবে ফায়দা লোটার জন্য ষড়যন্ত্র করে প্রসীত খীসার নামে মামলা করা হয়েছে। তারাই হত্যা করে অন্যের ওপরে দোষ চাপানোর রাজনীতি আমরা করি না। এটা ষড়যন্ত্রমূলক মামলা। আমরা এ বিষয়ে নিন্দা জানাচ্ছি।’