পটুয়াখালীতে তাপ বিদ্যুৎকেন্দ্রের চীনাকর্মীর মৃত্যু

পটুয়াখালীপটুয়াখালীর কলাপাড়ায় তাপ বিদ্যুৎকেন্দ্রের এক চীনাকর্মী মারা গেছে।  তার নাম লি জো (৩৭)। সোমবার (২৭ আগস্ট) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বরিশাল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দাস রনবীর জানান, চীনের পাসপোর্টধারী ওই ব্যক্তির হাসপাতালে আসার আগেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়।

জানা গেছে, কলাপাড়ায় কর্মস্থলে বসে বুকে ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

লি জো পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালী এলাকার তাপ বিদ্যুৎকেন্দ্রে কার্পেন্ট্রি পদে কর্মরত ছিলেন।