আটককৃতরা হলেন, উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মৃত সাত্তার বিশ্বাসের দুই ছেলে শওকাত আলী ও লোকমান হোসেন।
৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল রাশেদ আলী বেলা ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবি’র চৌকা বিওপি’র একটি দল ভোর ৫টার সময় সাতরশিয়া গ্রামের মৃত সাত্তার বিশ্বাসের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায়। এ সময় ওই বাড়ি থেকে এসব অবৈধ আগ্নেয়াস্ত্র, পেট্রোল বোমা ও জিহাদি বই উদ্ধার করা হয়।
তিনি জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটককৃতদের সঙ্গে উগ্রবাদী রাজনৈতিক ব্যক্তিদের সংশ্লিষ্টতা থাকতে পারে। অথবা এলাকার গ্রুপিং এর জের ধরে বিরোধী গ্রুপও তাদের ফাঁসিয়ে থাকতে পারে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’
এ ঘটনায় শিবগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন- অস্ত্র-বিস্ফোরকসহ জেএমবি’র ৪ সদস্য আটক