একুশে পরিষদ নওগাঁর ২৫ বছর পূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ শনিবার (১ সেপ্টেম্বর)সকালে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার মো.ইকবাল হোসেন।
এসময় একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাড. ডি. এম. আব্দুল বারীর সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সাংসদ ওহিদুর রহমান, প্রফেসর শরিফুল ইসলাম খান, কায়েস উদ্দীন, আব্দুর রউফ পাভেল, বিন আলী পিন্টু, অ্যাডভোকেট মুকুল চন্দ্র কবিরাজ, রফিকুদ্দৌলা রাব্বি, প্রতাপ চন্দ্র সরকার, মনোয়ার হোসেন লিটন প্রমুখ।
সংগঠনটির মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে নৌকা বাইচ, পানিতে ডুব প্রদর্শনী, আর্ট ক্যাম্প, লাঠি খেলা, আলকাপের গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্রতচারী নৃত্য আয়োজন।