দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনের অভিযোগ, ভোরের দিকে দু’টি মাইক্রোবাস, তিনটি সিএনজি এবং আনুমানিক ১৫/১৬টি মোটরসাইকেল নিয়ে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের প্যান্ডেল ও স্টেজ গুড়িয়ে দেয়। পরে ভাঙচুর করা আসবাবপত্রে আগুন লাগিয়ে চলে যায় সন্ত্রাসীরা।
তিনি আরও বলেন, ‘পুলিশের সহযোগিতায় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। কার কাছে এ ঘটনার বিচার চাইবো। নিন্দা জানানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি।’
এ ঘটনার সঙ্গে ক্ষমতাসীন দলের কেউ জড়িত নয় বলে দাবি করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন। তিনি জানান, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে। ক্ষমতাসীন দলের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নয়।