সাভারের বিসমিল্লাহ টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

আগুনসাভারে বহুতল ভবন বিসমিল্লাহ টাওয়ারে লাগা আগুন বেলা ৩টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে লাগা আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। আগুনে ভবনের আন্ডার গ্রাউন্ডে পার্কিং বেশ কিছু গাড়ি পুড়ে গেছে। এর বাইরে তেমন কোনও ক্ষতি হয়নি বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন।

ফায়ার সার্ভিস আরও জানায়, বুধবার সোয়া ২টার দিকে সাভারের থানা রোড এলাকায় আব্দুস সালামের মালিকানাধীন ভবনে আগুন লাগে। খবর পেয়ে আশুলিয়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। টাওয়ারের ১২ তলা ভবনের আন্ডার গ্রাউন্ডে বৈদুতিক সর্ট সর্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এসময় আন্ডার গ্রাউন্ডে থাকা বেশ কিছু গাড়ি পুড়ে যায়।