ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলঠাকুরগাঁওয়ে  ট্রাকের ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার মথুরাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমান ইউনিয়নের মথুরাপুর এলাকার দুলাল মিয়ার ছেলে নিশান (১৮) ঠাকুরগাঁও রোড এলাকায় যায়। সেখান থেকে বিকালে বাইকে করে বাড়ি ফেরার পথে বিপরীত দিকে আসা একটি ট্রাক বাইকটিকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই মারা যায় নিশান।

ঘাতক ট্রাকঘাতক ট্রাকটিকে স্থানীয়রা আটক করলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে বলেও জানা যায়।

ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা পিপিএম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।