গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টটাঙ্গাইলের মধুপুরে একটি গরুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাছিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী মজিবর রহমান ও প্রতিবেশী রিনা আক্তার আহত হন। রবিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেরীবাইদ ইউনিয়নের চুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি শফিকুল ইসলাম বলেন, ‘সদ্য বাচ্চা প্রসব করা ওই গাভীটি বাড়ির পাশে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় মাটিতে পড়ে ছিল। এসময় গাভীটিকে বাঁচাতে গিয়ে পর্যায়ক্রমে নাছিমা, মজিবর ও রিনা আক্তার বিদ্যুতায়িত হন। এসময় মজিবর ও রিনাকে উদ্ধার করা গেলেও, নাছিমাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থলেই ওই গৃহবধূ ও গাভীটির মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।