বিএনপিকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছিল সেই ভুলের খেসারত এখন তারা দিচ্ছে। সেসময় নির্বাচনে না আসায় তাদের একমাত্র দোষ ছিল। এখন দল সর্বোচ্চ নেতাদের সঙ্গে বিএনপি জাতীয় ঐক্য গড়ে তুলছে।
জাতীয় ঐক্য প্রক্রিয়ার কর্মসূচি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ড. কামাল হোসেন, বি চৌধুরী, আ স ম রব,মান্নার জাতীয় ঐক্যে শুধু নেতায় নেতায় ঐক্য হয়েছে। দেশের মানুষের সঙ্গে তাদের কোনও ঐক্য হয়নি। সাধারণ মানুষের সঙ্গে এসব নেতার তেমন কোনও যোগাযোগ ও সম্পর্ক নাই । অথচ এসব নেতার অনেকেই তাদের দলের সর্বোচ্চ নেতা।
তিনি আরও বলেন,পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল। বিদেশিরা এই পদ্মা সেতু থেকে তাদের অর্থ ফিরিয়ে নিয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আজ দেশীয় অর্থেই পদ্মা সেতু নির্মিত হচ্ছে । দেশ আজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের ১৬ কোটি মানুষের মধ্যে ১৪ কোটি মানুষই এখন মোবাইলের সিম ব্যবহার করছে। আমরা ২০৪১ সালে উন্নত রাষ্ট্রে পরিণত হবো।
মন্ত্রী বলেন, আমাদের দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। বর্তমানে আমাদের দেশের মানুষের গড় আয়ু বেড়ে এখন দাঁড়িয়েছে ৭৩ বছর। দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করা হচ্ছে। কর্নফুলি নদীর তলদেশে দিয়ে একটি উন্নতমানের রাস্তা নির্মাণ করা হচ্ছে।
মিডিয়ার উদ্দেশে তিনি বলেন, দেশে একসময় একটি চ্যানেল ছিল। এখন সেখানে ৩৪টি চ্যানেল রয়েছে। সরকার মিডিয়ার প্রতি আন্তরিক থাকার কারণেই এটি সম্ভব হয়েছে।
ঢাকা-২ আসনের সংসদ সদস্যের কার্যক্রম পরিচালনা সমন্বয় কমিটির সদস্য ও হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা-২ আসনের সংসদ সদস্যের কার্যক্রম পরিচালনা সমন্বয় কমিটির আহবায়ক শফিউল আজম খান বারকু, সদস্য সচিব ইউসুফ আলী চৌধুরী সেলিম,যুগ্ন আহবায়ক হাজী আবু সিদ্দিক, ডা. ইফতেখার আহমেদ শাওন, আব্দুল মান্নান, আবুল কাশেম,সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রাজিব প্রমুখ।