পাহাড়তলী থানার ওসি সদীপ কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ২টি বন্দুক, একটি দেশীয় এলজি ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
নিহত সবুজ ওই এলাকার শাপলা আবাসিক এলাকার থাকতেন। তার নামে ডাকাতি ও অস্ত্র আইনে সীতাকুন্ড ও নগরীর আকবর শাহ থানায় ৭টি মামলা রয়েছে।
সদীপ কুমার দাশ বাংলা ট্রিবিউনকে জানান, ‘একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে বেড়িবাঁধ এলাকায় জড়ো হয়েছে এমন গোপন সংবাদ পেয়ে সেখানে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের অবস্থান টের পেয়ে ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে এক পর্যায়ে ডাকাত সদস্যরা পালিয়ে গেলে সেখানে সবুজকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ঘটনাস্থল থেকে অপু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান। সদীপ দাশ বলেন, ‘এ ঘটনায় ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’