বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর মুকুল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার (৭ অক্টোবর) রাতে নিহত বৃদ্ধার ছেলে তাপস চন্দ্র দাস বাদী হয়ে ৭ জনকে আসামি করে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর সোমবার (৮ অক্টোবর) সকালে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের দিনারেরপুল সংলগ্ন এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো উত্তর রহমতপুরের গুচ্ছগ্রামের বাসিন্দা ও নিহত অবলা রানীর প্রতিবেশী কমলা বেগম (৪৫), হেলেনা আক্তার (২৬) ও শিল্পী বেগম (৩০)।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।
উল্লেখ্য, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়িতে সুইপার পরিবার ভাড়া দেওয়ায় বাবুগঞ্জ উপজেলার উত্তর রহমতপুর এলাকার বাসিন্দা ধীরেন্দ্র চন্দ্র দাসের স্ত্রী অবলা রানীকে (৭০) পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ প্রতিবেশীরা।