চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলী এলাকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আজাদ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ অক্টোবর) বিকাল ৩টায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।
নিহত আজাদ উত্তর কাট্টলী আমাতুল্লাহ শাহ পাড়ার মোহাম্মদ আনোয়ারের ছেলে।
আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজাদ নিজ বাড়িতে লাইটের হোল্ডার লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় ডাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’