এ ব্যাপারে গৃহকর্তা মজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, সাড়ে আট বছর যাবৎ উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামের দরিদ্র সিদ্দিক মিয়ার মেয়ে রোজিনা আক্তার তার বাড়িতে গৃহকর্মীর কাজ করে আসছে। ঘটনার দিন তার স্ত্রী খাদিজা বেগম রোজিনাকে বকাঝকা করায় সে টয়লেটের হ্যাঙ্গারের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
গোপালদী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফরিদ হোসেন জানান, সোমবার ভোররাতে মুজিবুর রহমানের বাড়ির ফ্লোরে শায়িত অবস্থায় রোজিনার লাশ উদ্ধার করা হয়েছে। তার গলায় কালো দাগ রয়েছে। হত্যার প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হক জানান, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই হত্যার কারণ বলা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।