আহত রকি ও সবুজকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রকির অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরপর উত্তেজিত জনতা কাভার্ডভ্যানটির কাচ ভাঙচুর করেছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বেলা সাড়ে ১১টায় মিজমিজি এলাকায় রফতানিমুখী একটি পোশাক কারখানার কাভার্ডভ্যান পাঠানটুলী এলাকায় রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক বাবুল মিয়া নিহত হয়। এ ঘটনায় রিকশার যাত্রী রকি (২৩) ও সবুজ (২৮) আহত হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রকির অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর পর স্থানীয় জনতা কাভার্ডভ্যানটি ভাঙচুর করে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, মজিব ফ্যাশন লিমিটেড কারখানার কাভার্ডভ্যানের সংঘর্ষে রিকশা চালক নিহত ও দুই যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে রকির অবস্থা আশঙ্কাজনক। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।