রবিবার (২৫ নভেম্বর) সকালে কেন্দ্র থেকে মনোনয়ন পাওয়ার পরপরই মাগুরা শহরের জেলা যুবলীগসহ তার সমর্থকেরা চৌরঙ্গী মোড় থেকে কলেজ রোড, নতুন বাজার, সৈয়দ আতর আলী সড়ক, ঢাকা রোড বাসস্ট্যান্ড, মাধবপুর জগদল, শ্রীপুর উপজেলা সদর, ওয়াবদাসহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেন।
মিছিল শেষে পৌরসভার সামনে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পৌরসভার প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল, যুবলীগের আহ্বায়ক ফজুলুর রহমান, যুগ্ম আহবায়ক আলী আহমেদ আহাদ, আশরাফ হোসেন খান, সাকিবুল হাসান তুহিন, আরিফুর রহমান রনক, মীর মনিরুল ইসলাম লিটন প্রমুখ।