অপরদিকে, ফেনী-১ ( পরশুরাম- ফুলগাজি- ছাগলানাইয়া ) আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেও এ আসনের মনোনয়ন এখনও কাউকে দেওয়া হয়নি। ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা ও পৌরসভা নিয়ে গঠিত ফেনী-১ সংসদীয় আসন। এই আসনে ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে তার পৈত্রিক বাড়ি হওয়ায় ফেনী -১ আসনটি খালেদার আসন হিসেবে খ্যাত। ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও সর্বশেষ ২০০৮ সালসহ সর্বমোট চারবার আসনটি থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
ফেনী-৩ (দাগনভূঞা –সোনাগাজি ) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু দলীয় মনোয়ন পাওয়ায় আসনটিতে বিএনপির প্রার্থীরা ১৯৯১ সালে থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত সব কয়টি নির্বাচনে ধারাবাহিকভাবে বিজয়ী হয়েছেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বিএনপি বর্জন করায় স্বতন্ত্র প্রার্থী জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি রহিম উল্লাহ এ আসনে এমপি নির্বাচিত হন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা নিয়ে গঠিত এ আসনে দাগনভূঞা উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং সোনাগাজী উপজেলায় ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। ভোটার দুই লাখ ৮২ হাজার ৭৮ জন। এরমধ্যে সোনাগাজীতে এক লাখ ৪৩ হাজার ১৬ জন এবং দাগনভূঞায় এক লাখ ৩৯ হাজার ৬২ জন ভোটার রয়েছেন।
ফেনী-২ ( সদর) আসনে দল মনোনীত সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন ভিপি ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত ছিলেন। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৪৭ হাজার ৬৮৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৫২৭ এবং নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার ১৫৭ জন।