শিবলী সাদিক বলেন, ‘বিগত ৫ বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় সারা দেশে ও নিজ এলাকায় যে উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে তা বিগত কোনও সরকারের আমলে হয়নি। প্রধানমন্ত্রী আমাদের নির্দেশে দিয়েছেন যে, মানুষের ঘরে ঘরে যাও, মানুষের দ্বারে দ্বারে যাও, মানুষের পাশে গিয়ে দাড়াও। আমি বিগত ৫ বছরে সেই কাজটি করে গিয়েছি। যার কারণে এই মুল্যায়ন ও ভালোবাসার ফলশ্রুতিতে দলের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে দ্বিতীয়বারের মতো সুযোগ দিয়েছেন দিনাজপুর-৬ আসনের মানুষের সেবা করার জন্য।’
এসময় সেখানে উপস্থিত ছিলেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, সাবেক মেয়র কামাল হোসেন রাজ, হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রেজা শাহীন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রমুখ।